কিশোরগঞ্জে বাসা থেকে দুই সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবের রানীর বাজারে একটি বাসা থেকে দুই সন্তান ও বাবা-মাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
নিহত ব্যক্তিরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩০), তার স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৬), এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস (৪) ও দ্রুব বিশ্বাস (৮)। নিহত নিপা রানী বিশ্বাস ...