ওসমানী বিমানবন্দরে ব্রিটিশ নাগরিক আটক
সিলেট: বিমানে যাত্রী, ক্রু এমনকি পাইলটের সাথে অসদাচরণ করায় এক যাত্রীকে আটক করেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে বিমানের কেবিন ক্রুদের উপর হাত তুলেছেন ওই যাত্রী। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG 208 নং ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান যাত্রাকালে বিমানে অন্যান্য যাত্রীদের ...