ভারতকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে হোঁচট খেয়ে বসে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে করতে হয় পয়েন্ট ভাগাভাগি। তবে ভারতের বিপক্ষে আর পেছনে ফিরে তাকায়নি, চির প্রতিদ্বন্দ্বীদের রীতিমতো উড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে সাবিনা খাতুনের দল।
কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ৩-১ গোলের জয় পেয়েছে টাইগ্রেসরা। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশ নারী দল।
বুধবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। চিরপ...