আর্থিক খাতে বড় সংকট নেই, বিরাজমান অবস্থা সমাধানযোগ্য: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের আর্থিক খাত বর্তমানে বড় ধরনের সংকটে নেই। এখন আর্থিক খাতে যে অবস্থা বিরাজমান, তা সম্পূর্ণরূপে সমাধানযোগ্য। ফলে বাংলাদেশ শ্রীলংকা বা অন্য কোনো দেশের মতো হওয়ার আশঙ্কা নেই। শনিবার (১৬ নভেম্বর) ঢাকার র্যাডিসন হোটেলে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, 'আমাদের এক্সটার্নাল আর্থিক খাত ভালো অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আমাদের ব্যালান্স অব পেমেন্ট (বিপি) পরি...