বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ পাচ্ছেন তৃণমূল জনগোষ্ঠী
বাংলাদেশে মারাত্মকভাবে বেড়ে চলেছে উচ্চ রক্তচাপের প্রকোপ। নিয়মিত ওষুধ গ্রহণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখতে পারছে প্রতি ৭ জনে একজনেরও কম মানুষ। এ রোগের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ প্রদানের কাজ শুরু হয়েছে। তবে উচ্চ রক্তচাপজনিত অসংক্রামক রোগ ও মৃত্যু কার্যকরভাব কমাতে দেশের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। একইসাথে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে টেকসই অর্থায়ন জরুরি।
শনিবার (০৫ অক্টোবর) অনলাইনে আয়োজিত “উচ্চ রক্ত...