নির্বাচিত সরকারই চলমান সমস্যার সমাধান করতে পারে: মির্জা ফখরুল
ঢাকা: ‘সাম্প্রতিক পরিস্থিতি ও চলমান সংকট’ নির্বাচিত সরকারই সমাধান করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের চার দিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, উদ্বিগ্ন হচ্ছেন যে এগুলো কী হচ্ছে? পতিত স্বৈরাচার পেছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘তারেক রহমান : পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপরারি বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৫...