কুবিতে প্রথম বর্ষের ক্লাশ শুরু ২৭ অক্টোবর
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম বর্ষের ক্লাশ শুরু হবে আগামী ২৭ অক্টোবর। বুধবার ছাত্রছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ অক্টোবরের মধ্যে কোটার রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং এসএমএসের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের জানিয়ে দিতে হবে। এছাড়াও কোটার সাক্ষাৎকার ৬ ও ৭ অক্টোবর নির্ধারণ...