আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক: পূজা শুরুর আগেই ভক্তদের সুখবর দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কোয়েল ও নিসপাল দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখারে, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। তাদের দুজনের সামনে দাঁড়ানো এই দম্পতির একমাত্র পুত্র কবীর।
ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে...