হবিগঞ্জে পানিতে ভাসমান অবস্থায় মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের এক দিন পর শৌলাগড় হাওরের একটি জলাশয় থেকে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মানিক লাল দাশ (৭০)। তিনি ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা।
পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হন মানিক লাল দাশ। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবার থেকে অনেক খোঁজাখুঁজির পর থ...