তারেক রহমান ফিরছেন, চলছে বগুড়ার বাসা সংস্কার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে আসছেন আগামী ২৫ ডিসেম্বর। ১৮ বছর পর দেশে আসার খবরটি নিশ্চিত হওয়ায় বগুড়ায় তারেক রহমানের বাসাটি এখন সংস্কার চলছে দ্রুত গতিতে। বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে তিনতলা এই বাসাটির অবস্থান। বাড়ির গেটে বড় করে লেখা রয়েছে 'গ্রীণ এস্টেট'।
১৮ বছর পর খুব জোরেসোরেই গ্রীণ এস্টেটের সংস্কার কাজ চলছে বাসাটির। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে তা চোখে পড়ে। তৎকালীন সময়ে এই বাসা থেকেই বগুড়া তথা উত্তরাঞ্চলের নেতাদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন গভীর রাত পর্য...