নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: প্রেস সচিব
গুম, হত্যা ও কারচুপির রাজনীতিতে সম্পৃক্ত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা-ঢাকা সড়কের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সেই লক্ষ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক ...