বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু
বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’ প্রতিষ্ঠা সৈয়দা ইকবাল মান্দ বানু সমাজ সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে— সম্মাননা স্মারক-২০২৫ শীর্ষক এই সম্মান জানিয়েছে ধানমন্ডি সোসাইটি।
‘শান্তি সমৃদ্ধি ভালোবাসা’ স্লোগানকে ধারণ করে রাজধানীর ধানমন্ডি ৪নং খেলার মাঠে দুই দিনব্যাপী ১৫ ও ১৬ ডিসেম্বর, ২০২৫ ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ ...