বিশ্বসভায় প্রফেসর ইউনূসের ‘নতুন বাংলাদেশ’
ড. আবদুল লতিফ মাসুম
এতদিন ধরে এ দেশটি ছিল ‘বন্দনার বাংলাদেশ’। যেকোনো সভায় কিংবা সংসদে নিরেট গ্রামে কিংবা ব্যস্ত নগরে কারণে-অকারণে ব্যক্তিবন্দনা দুরারোগ্য ব্যাধির মতো রাজনৈতিক সংস্কৃতিকে অতি নিম্নমানে পৌঁছে দিয়েছিল। শাসকদলের সর্বাধিনায়ক থেকে শুরু করে তৃণমূলের আধা নেতা, পাতি নেতা ও ছাতি নেতারা বন্দনায় শুরু করতেন বক্তৃতা। যাত্রাগানের পালার মতো তারা প্রথমে বন্দনা করতেন তাদের বঙ্গবন্ধুকে। নানা আজব-গজব বিশেষণে বিশেষিত হতেন তিনি। এরপর সরকারপ্রধান ও দলীয়প্রধান বন্দনায় স্থান পেতেন। স্থান-কাল-পাত্র...