আগামী তিন দিনের জন্য সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা
পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি আগামী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন, সাজেক বন্ধ থাকার সময়ে কোনো পর্যটক সাজেকে আসতে পারবেন না। পরিস্থিতির উন্নতি হলে আবার সাজেকে পর্যটকরা অবাধে যাতায়াত করতে পারবেন।
অবরোধের কারণে ৩ দিন আটকে থাকায় দুর্ভোগে পড়েছে পর্যটকরা। সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা মঙ্গলবার দুপুরে খাগড়...