প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ এ.এম
কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মক্তবের ৪ স্কুলছাত্রী নিহত
কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ায় সড়ক দুর্ঘটনায় চার স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতরা হলো শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো: হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। বাকি একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
রোববার (২৯ সেপ্টেম্বর, ২০২৪) সকাল ৭টা ১৫ মিনিটে শিমুলিয়ার কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। পথে ঢাকা থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা ও বিথি নামের আরও তিনজন মারা যায়। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন
