মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১০ : ৫৮ সকাল

মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১০ : ৫৮ সকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম

জাতীয় পার্টিকে সংলাপে না ডাকায় আমরা বিব্রত: জিএম কাদের

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার পেছনে যে দোষারোপ প্রচারণা চলছে সেটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, এতে আমরা বিব্রত হয়েছি। শনিবার রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, আমরা ঐতিহ্যবাহী দল। আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বর্তমান সরকার যদি আগের মতো আমাদের কথা শুনতে চান। তাহলে আমরা আবারো তাদের পরামর্শ দিতে চাই।